1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস

যশোরে আবাসিক হোটেলে অভিযান, ইয়াবাসহ আলোচিত রিপন ও সুমন আটক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর শহরের বড়বাজার লোহাপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার রাজারহাট (সীতারামপুর) এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম রিপন এবং ঘোপ পিলুখান সড়কের মৃত গোলাম রসুলের ছেলে সুমন ইসলাম । আটক রিপনের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

কোতোয়ালি থানার এসআই আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে তাদের কাছে খবর আসে বড়বাজার এলাকার স্বপ্নপুর আবাসিক হোটেলের তৃতীয় তলার ১৪ নম্বর কক্ষে মাদক নিয়ে কারবারিরা অবস্থান করছেন। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।

আটক শফিকুল ইসলাম রিপনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। অপর আসামি সুমন ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৭০০ টাকা।

পুলিশ আরও জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host