1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি পুকুর খননের সময় মূল্যবান কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

প্রতিবেদক: সাগর দাস

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার ‘বালা পুকুর’ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।পুকুর খনন কাজে নিয়োজিত এস্কেভেটর (ভেকু) মেশিনের চালক অরুণ চন্দ্র রায় জানান, তিনি ডাঙ্গীপাড়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন বালা পুকুরটি খনন করছিলেন। বুধবার সন্ধ্যার দিকে খনন কাজ চলাকালে মেশিনের মাথায় শক্ত কিছু একটার আঘাত লাগে। পরে মাটি সরিয়ে সেখানে একটি মূর্তি দেখা যায়। সেটি উদ্ধার করে পরিষ্কার করার পর বোঝা যায় যে এটি কষ্টিপাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি।মূর্তি উদ্ধারের বিষয়টি পুকুরের মালিক ও ইউপি চেয়ারম্যান অশেষ কুমার বোচাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় মূর্তিটির ওজন পরিমাপ করা হলে দেখা যায় এর ওজন ১৬ কেজি ২০০ গ্রাম।এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া প্রত্নসম্পদটি একটি বিষ্ণু মূর্তি। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host