1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি। জাতীয় পর্যায়ের এ উদ্যোগের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসজুড়ে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

বুধবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।

পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহসীন উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব কুমার দাস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল মিয়া।

এছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন ও সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host