1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

যশোরে পত্রিকা অফিস থেকে গ্রিল কেটে কম্পিউটার লুট

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর শহরের ম্যাকপাই হোটেলের সপ্তম তলায় অবস্থিত যশোরের কাগজ ও সংবাদ পত্রিকার কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় অফিসের গ্রিল কেটে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সংবাদ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও অফিস বন্ধ করে সবাই চলে যান। সকালে এসে তারা দেখতে পান পাশের দেয়ালের গ্রিল কাটা এবং অফিসের ভেতরের জিনিসপত্র ওলটপালট করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, পত্রিকা অফিসের পাশেই অবস্থিত পরিত্যক্ত জাবির হোটেলের ভেতর দিয়ে চোরেরা উপরে উঠে আসে। এরপর অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা। অফিসের মালামাল এলোমেলো করে দুইটি পিসি ও তিনটি মনিটার নিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েকদিন আগেও একই কায়দায় একটি কিশোর গ্যাং চক্র অফিসে ঢোকার চেষ্টা করেছিল। সে সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার ধারণা, একই চক্র এবার পরিকল্পিতভাবে অফিসে ঢুকে কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host