1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

যশোরের তিন থানায় নতুন ওসি যোগদান

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

যশোর জেলার কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

নতুন আদেশ অনুযায়ী, কেশবপুর থানায় কোর্ট ইনসপেক্টর মোসা. রোকসানা খাতুনকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। যশোরের প্রথম কোনো থানার নারী ওসি হিসেবে যোগদান করেছেন।

অন্যদিকে, ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল আলমকে বদলি করে বাঘারপাড়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ঝিকরগাছা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। এর আগে তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host