1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুর রহমান সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৯ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার গভীর রাতে লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫৩ বছর বয়সী ওহিদুর রহমান সরদার উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা এবং হাতেম সরদারের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই তারেক ও এএসআই কবির আহম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর অজিত কুমার রায় জানান, ২০২৪ সালের ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইজাজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি কালনা-নড়াইল-যশোর মহাসড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host