1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

যশোরের বসুন্দিয়ায় ইয়াবাসহ দম্পতি জনতার হাতে আটক

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক বিল্লাল হোসেন বসুন্দিয়ার জঙ্গল বাঁধাল গ্রামের ইলিয়াস মোড়লের ছেলে। তিনি বসুন্দিয়া মোড়ে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন মোটরসাইকেল চালানোর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ইয়াবা সরবরাহ করতে আসেন বলে সন্দেহ করে স্থানীয়রা তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করা হয়।

পরে উত্তেজিত জনতা বিল্লালকে মারধর করে ছেড়ে দেয়। এ সময় উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট দুটি আগুনে পুড়িয়ে ফেলা হয়।

তবে বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা তার নয়। তাকে ফাঁসানোর জন্য অন্য কেউ তা বহন করতে দিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host