1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

ভারত থেকে আসা ট্রেনে মিললো ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।
যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্যবাহী ট্রেনে করে কোডিন ফসফেট মেশানো ‘এস্কাফ’ নামের একটি সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারতে কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও এই সিরাপ নেশাদ্রব্য হিসেবে ব্যাপক অপব্যবহারের কারণে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত কয়েক বছর ধরে মাদককারবারিরা বিভিন্ন কৌশলে এটি বাংলাদেশে পাচার করে আনছে।

সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথ তল্লাশি চালান। একপর্যায়ে একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে বেঁধে রাখা অবস্থায় ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু চক্র বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করছে। এতে নিরাপদ বাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদারের দাবি জানান।

অন্যদিকে বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বিজিবি ও রেল পুলিশের যৌথ অভিযানে চালানটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে পণ্যবাহী ট্রেনে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host