1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ

  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটে স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী ধুমঘাট গ্রামের মৃত বলোরাম মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল বাদী হয়ে শ্যামনগর থানায় একই গ্রামের গদাধরের পুত্র রবিন্দ্র নাথ , রবিন্দ্র নাথের পুত্র সুব্রতসহ ইউ,পি সদস্য মোঃ আবুল কালামকে বাদী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ও সরজমিনে জানা যায় , সুভাষ মন্ডলের বাড়ী সংলগ্ন রবিন্দ্র নাথের জায়গা অবস্থিত। উক্ত জায়গায় চলাচলের জন্য রবিন্দ্র সুভাষের নিকট জাগয়া চাই। সুভাষ তার প্রস্তাবে রাজি না হলে সে বিভিন্ন জায়গায় অভিযোগ করে। সর্বশেষ ঈশ^রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সফিউল্লার মাধ্যমে শালিস হওয়ায় কথা থাকলেও ১৭ ই মে ( রবিবার) , সকাল আনুমানিক ৭টার সময় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে রবিন্দ্র নাথসহ বেশ কয়েকজন সুভাষের বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা গাছ কর্তন ও বসত ভিটার ক্ষতি করে। এ বিষয়ে রবিন্দ্র বলেন , সুভাষ আমাদের সম্পত্তিতে বসবাস করে। আমরা তাকে বিনামুল্যে উক্ত জায়গা দেই। আমার জমি তার বাড়ী সংলগ্ন হওয়ায় চলাচলের জন্য সামান্য জায়গা চাইলে সে রাজি হয়না। আমি বিষয়টি স্থানীয় ইউ,পি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গদের অবগত করি। কাল সুভাষের ক্ষতি না করে চলাচলের জন্য সামান্য পথ বাহির করার চেষ্টা করি। ইউ,পি সদস্য মোঃ আবুল কালাম বলেন , আমার উপর আনিত অভিযোগটি সম্পুন্ন মিথ্যা । আমি স্থানীয় ভাবে দুটি সংখ্যালঘু পরিবারের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি। এ বিষয়ে এএসআই মোঃ নিজাম উদ্দীন বলেন , অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আজ উভয় পক্ষকে নিয়ে থানায় শালিস অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host