1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি

  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো চক্রকে চিহ্নিত ও গ্রেফতারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (১৭ মে) সকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সাংবাদিক নেতারা উল্লেখ করেন, অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর জেলার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। জেলার পেশাদার সাংবাদিকরা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, সংকট, জনদুর্ভোগ ও জনআকাঙ্ক্ষা নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার ও প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন।

তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র যশোরের পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন ও সাংবাদিক সমাজের ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। ভুয়া আইডি ও ফেসবুক পেজ খুলে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। এমনকি এক প্রতিমন্ত্রীর নাম ও ছবিও অপব্যবহার করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক নেতারা জানান, গত ১১ মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ সভায় এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে যশোরের প্রথম সারির কয়েকজন পেশাদার সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন ভিডিও প্রচার করা হচ্ছে। এছাড়া আরও কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

স্মারকলিপিতে দাবি করা হয়, একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার নামে অসাধু কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়ে চক্রটি সাংবাদিকদের বিরুদ্ধে অপতৎপরতায় নেমেছে বলেও অভিযোগ করেন নেতারা। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিক পরিচয়ধারী কিছু টাউট-চাঁদাবাজ এবং পুলিশের কতিপয় সদস্য জড়িত থাকতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় দ্রুত এসব চক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক মিলন রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস এবং সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host