1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

স্যারের কাছ থেকে বাসায় ফিরে নাবালিকার আত্মহত্যা

  • প্রকাশিত সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

বাসায় ফিরে আত্মহত্যা‼️গিয়েছিল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে! নাবালিকা স্কুল শিক্ষার্থী শ্রীমতি রাই কর্মকার এর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে….
উল্লেখ্য, পটুয়াখালী জেলার গলাচিপায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাই কর্মকার। তিনি মিন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাই কর্মকার প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে যান। পরে বাসায় ফিরে পরিবারের অগোচরে দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তিনি আগেই মারা গেছে বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host