1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

  • প্রকাশিত সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন। ইউসুফ আলী তার ছেলে ইয়াকুব আলীর সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাকের পেছনের একটি চাকা বিকল হয়ে গেলে চালক ইয়াকুব আলী সড়কের এক পাশে ট্রাকটি থামান। পরে তিনি ও তার বাবা ইউসুফ আলী চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় সড়কের উপর বাবা-ছেলের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতদের মধ্যে ছেলে ট্রাকের চালক এবং বাবা সহকারী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host