1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

চিকিৎসা বর্জ্যে ভয়াবহ অনিয়ম, যশোরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও পরিবেশ দূষণের অভিযোগে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করা, বিধিমালা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলে রাখাসহ নানা অনিয়মের প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা এবং চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, পরিদর্শক মো. জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না। পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host