1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ২০ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে ১৩ জন কিশোরী ও ৭ জন কিশোর রয়েছে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে তারা তাদের অভিভাবকদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়।

কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার আবেদনের পর তাদের পশ্চিমবঙ্গের সাতটি শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

নোম্যান্সল্যান্ডে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের উপস্থিতিতে বিজিবি, বিএসএফ ও পুলিশের সদস্যদের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন জানান, দেশে ফেরত আসা শিশুদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host