1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

যশোরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষোভ, ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলার সাংবাদিক সংগঠনগুলো। ভুয়া ফেসবুক পেজ ও ফেক আইডির মাধ্যমে সাংবাদিকদের সম্মানহানির অপচেষ্টা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের এক যৌথ সভায় এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে একটি দুর্বৃত্ত চক্র যশোরের প্রথম সারির পেশাদার সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এমনকি যশোরের একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, এসব অপপ্রচার শুধু পেশাদার সাংবাদিকদের বিব্রত ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করছে। এর আগে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকেও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একই ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।

সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ ও পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, একটি চিহ্নিত ‘ব্ল্যাকমেইলার চক্র’ পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্র হননের উদ্দেশ্যে এসব ভিডিও তৈরি ও অপপ্রচার চালাচ্ছে। এমন কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিক নামধারী কিছু টাউট, চাঁদাবাজ এবং পুলিশের কিছু সদস্য জড়িত থাকতে পারে বলেও সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

সাংবাদিক সংগঠনগুলোর নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফেক আইডি খুলে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যশোরের সাংবাদিক সমাজ আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে নামতে বাধ্য হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ বিভিন্ন সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host