1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরূপ বিশ্বাস যশোর ।

চোরাইপথে ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে বৈষ্ণব বিহারী মণ্ডল বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণব বিহারী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে অবস্থান শেষে মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত অতিক্রমকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host