1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় আহত মো. ছলেমান বিশ্বাসকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্ত আমির আলী বিশ্বাস (৪৫) কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের ছোট ছেলে এবং ছলেমান বিশ্বাসের আপন ছোট ভাই। 

এলাকাবসী সুত্রে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ছলেমান বিশ্বাসের সঙ্গে আমির আলী বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও তা নিরসন হয়নি। পরে চলমান বিরোধের জেরে গতকাল দুপুরে নিজ বাড়ির সামনে সড়কের ওপর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমির আলী ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে ছলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে ঘটনার পর অভিযুক্ত আমির আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host