1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

যশোরে পিস্তল ও মাদকসহ যুবক আটক

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর।

যশোরের বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের সদস্যরা। বুধবার দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, রবিউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। তার বোন নওয়াপাড়া ইউনিয়নের একটি দলের নেত্রী এবং তিনি নিজে যুবদলের নেতা পরিচয় দেয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। সম্প্রতি তিনি এলাকার মাদক ব্যবসায়ী জাফরের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদাবাজি ও সালিশ বিচারের নামে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন বলে স্থানীয়দের দাবি। তার আটকের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host