1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

যশোর সদর হাসপাতালে দালাল ও নিয়মবিরোধী অভিযানে জরিমানা

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।
যশোর সদর হাসপাতালে দালালচক্র ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও মো. আহসান কবির (বাপ্পি), এসআই মো. হালিমসহ তিনজন পুলিশ সদস্য।

অভিযান চলাকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স অবৈধভাবে পার্কিং করে রাখা অবস্থায় পাওয়া যায়।

এ সময় চালক যশোর সদরের ঘোপ, জেল রোডের আব্দুল মান্নানের ছেলে মো. আবুল কালাম আজাদকে, গাড়ির বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানকালে যশোর সদর হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয় এবং হাসপাতালের বাইরের গেটসংলগ্ন অবৈধ দোকান মালিকদের দ্রুত দোকান অপসারণের নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল এলাকায় দালালচক্র ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host