1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

যশোরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে দুই যুবককে আহত

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

যশোর শহরের আরএন রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জোড়াকুটির এলাকার খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন হারুন খানের ছেলে সোহাগ হোসেন এবং আজিজের ছেলে বাবু। তারা উভয়েই যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আরএন রোড এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিলপাড়া এলাকার মৃত হাসানের ছেলে নিপু এবং আকবরের মোড় এলাকার ডুবার উভয়ে ধারালো গাছি দা দিয়ে হামলা চালায়। এতে দুই ভিকটিমের বাম হাতের কব্জির উপরে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host