1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায় যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো একজন বাঙালি নারী হিসেবে তিনি ওই কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন।

অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা।

পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, দেশে থাকা অবস্থায় ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অজন্তা। সিলেটের মুরারি চাঁদ কলেজে পড়াশোনার সময় তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

পরে তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

লেখাপড়ার পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন অজন্তা। একপর্যায়ে যুক্ত হন লেবার পার্টির মূলধারার রাজনীতিতে।

২০২৪ সালের ডিসেম্বরে ভিলেজ ওয়ার্ডে দুই কাউন্সিলরের মৃত্যুজনিত শূন্য পদে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আবারও লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে নতুন করে দায়িত্ব পাওয়ার সুযোগ পেলেন তিনি।

ব্যক্তিগত জীবনে অজন্তা দেব রায় দুই সন্তানের জননী।

অজন্তার বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, “আমার মেয়ে আগামী পাঁচ বছরের জন্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে—সবার কাছে সেই দোয়া চাই।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host