1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

যুবককে গাছে বেঁধে ৪৫ সেকেন্ডে ১৪ বার লাঠির আঘাত

  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০ বার পড়েছেন

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ মে) নগরীর মতিহার থানা এলাকার এই ঘটনা ঘটেছে। পরে সোমবার সকাল ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন। তাকে নির্যাতন শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’  এর পরপর ক্যামেরা চালুর পরপরই শুরু করা হয় নির্যাতন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নির্যাতনের সময় তুষার চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও তাকে মারধর চলতে থাকে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নগরীর মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

ওসি আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দুটিই আইনের দৃষ্টিতে অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host