1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার

যশোরে আদালত বর্জনের সিদ্ধান্ত ভঙ্গ, আইনজীবীকে শোকজ

  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর জেলা আইনজীবী সমিতির এক সদস্যকে আদালতের কার্যক্রম পরিচালনার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অমান্য করে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনার অভিযোগে রোববার এ নোটিশ জারি করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রাশেদুর রহমানের আদালত বর্জনের সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে সমিতির সদস্য অ্যাডভোকেট রাজীব হোসেন গত ১০ মে ওই আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রম পরিচালনা করেন।

নোটিশে উল্লেখ করা হয়, তার এ ধরনের কর্মকাণ্ডে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি গঠনতন্ত্রের ৩য় অধ্যায়ের ১০ (ক) ও ১০ (খ) ধারার লঙ্ঘন। এছাড়া এ কর্মকাণ্ডকে সমিতির শৃঙ্খলাবিরোধী ও মর্যাদাহানিকর হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ঘটনায় কেন গঠনতন্ত্রের ৭০ (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রাজীব হোসেন বলেন, আমি মামলা পরিচালনায় অংশগ্রহণ করিনি। একটি মামলার তারিখ জানতে সেখানে গিয়েছিলাম। ওই আদালতে গিয়েছিলাম, এটা ঠিক তবে মামলা পরিচালনা করিনি। তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host