1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

নড়াইলে পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের মানববন্ধন

  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

নড়াইলে পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের মানববন্ধন

পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শতাধিক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

নড়াইল সদর উপজেলা ফারিয়ার সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দিপেন বর্মন ও উপদেষ্টা মো. সিরাজুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করছে। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে আটক করা হলেও পরে যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন।

জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার বলেন, চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব। হাসপাতালের কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সঙ্গে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের সম্পৃক্ততা নেই।

সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু এ খাতের কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হয়নি। ফলে নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা নিয়ে কর্মীরা উদ্বিগ্ন। তাই এ পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।

মানববন্ধন থেকে বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host