1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় এক হিন্দু এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

গাইবান্ধার সাঘাটায় এক হিন্দু এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অপহৃত তরুণীকে উদ্ধার করেছে এবং শুক্রবার সকালে তাকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে। একই সঙ্গে অভিযুক্ত যুবকের বাবা ধলু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

জানা যায়, সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের শ্রী নিতাই চন্দ্র দাসের এসএসসি পরীক্ষার্থী মেয়ে গত ৫ মে উল্লা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, একই ইউনিয়নের হাট ভরতখালী গ্রামের ধলু মিয়ার কলেজপড়ুয়া ছেলে শিমুল মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর অপহৃত তরুণীর বাবা নিতাই চন্দ্র দাস বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে শিমুল মিয়াসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগের ভিত্তিতে গত ৬ মে রাতে সাঘাটা থানার এসআই উজ্জ্বল শাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত শিমুল মিয়ার বাড়িতে অভিযান চালান। তবে অভিযুক্তকে না পেয়ে তার বাবা ধলু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়দের একাংশের ধারণা, ঘটনাটি প্রেমঘটিত কারণে ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে, আদালতের জবানবন্দি ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়েকে ঘিরে এমন ঘটনার পর স্থানীয় সনাতনী সমাজের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host