1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

যশোরের নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সেই ফিরোজ আটক

  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজকে আটক করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট গ্রামের খালার বাড়ি থেকে ফিরোজকে আটক করা হয়। আটক ড্রাইভার ফিরোজের বাড়ি বরিশাল। তিনি বিরামপুরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, ঘটনার পরই ফিরোজ পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে একটি ধানখেতে কর্মরত অবস্থায় তাকে আটক করা হয়। ফিরোজ ওই এলাকায় তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশু তার দুই ভাইয়ের সঙ্গে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এমন সময় ড্রাইভার ফিরোজ সেখানে এসে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে জানাজানি হলে পালিয়ে যায় ড্রাইভার ফিরোজ। এরপর ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে (একটি মহল)। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে মামলা রেকর্ড হয়। শেষমেশ শুক্রবার ফিরোজকে আটক করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host