1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চিন্ময় প্রভুর মামলার জামিন শুনানীর রায় আগামীকাল : বিচারালয়ের দিকে দৃষ্টি অনুসারীদের

  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
আলোচিত ধর্মীয় প্রবক্তা, সর্বত্যাগী সন্ন্যাসী ও সনাতনী সমাজের পরিচিত মুখ চিন্ময় প্রভুর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা থেকে 5টি মামলার জামিন। শুনানীর রায়ের দিন আগামীকাল অর্থাৎ ১০ মে ২০২৬ রবিবার ধার্য করা হয়েছে। দীর্ঘ এক বছর যাবৎ মামলাগুলো শুনানীর অপেক্ষায় ছিলো। অনেক প্রতিকুলতার পরেও গত ০৭/০৫/২০২৬ ইং মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চে মামলাগুলোর শুনানী সম্পন্ন হয়। শুনানী অন্তে মাননীয় বিচারপতিদ্বয় আগামী ১০ মে ২০২৬ জাজমেন্টের জন্য দিন ধার্য্য করেন। বিষয়টা ঘিরে তার অনুসারী ভক্তবৃন্দ ও সনাতনী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও আগ্রহ বিরাজ করছে।
বিশেষত: মামলা পরিচালনাকারী সংগঠন “সনাতন অধিকার আন্দোলন” এর কর্মীরা ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আদালতের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আলোচনা, প্রার্থনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
আইনজীবি সূত্রে জানা গেছে, শুনানীকালে আসামী পক্ষ থেকে মানবিক, সাংবিধানিক ও বিচারিক বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ মামলার গুরুত্ব বিবেচনায় জামিনের বিরোধিতা করে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত রায়ের জন্য আগামীকাল দিন নির্ধারণ করেন।
চিন্ময় প্রভুর মামলা পরিচালনা টিমের সদস্য শ্রী প্রসেনজিৎ কুমার হালদার দাবী করেন প্রভু দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার প্রত্যাশা করি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই আদালতের প্রতি আস্থা রেখে ন্যায়ভিত্তিক সিদ্ধান্তের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পর্যবেক্ষকদের মতে, এ মামলার রায় শুধু একটি ব্যক্তিগত আইনি বিষয় নয়। এটি দেশের ধর্মীয় সম্প্রীতি, মত প্রকাশের স্বাধীণতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠেছে। ফলে আগামী কালের রায়ের দিকে রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার মহলেরও বিশেষ নজর রয়েছে।
আগামীকাল ঘোষিতব্য আদালতের রায়কে কেন্দ্র করে এখন অপেক্ষার প্রহর গুনছেন চিন্ময় প্রভুর অনুসারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host