1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

মাগুরার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুর রহমান সাদিক (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাদিক বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় লাঙ্গলবাধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “সড়ক দুর্ঘটনায় সাদিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি স্থানীয়রা আটক করেছে বলে শুনেছি। সেটি পুলিশের হেফাজতে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী জানান, সাদিক ভদ্র, শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host