1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

কেশবপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬২ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোরের কেশবপুর উপজেলায় গান, কবিতা, নৃত্য ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে চারুপীঠ একাডেমির উদ্যোগে রবীন্দ্রস্মরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার রিয়াজ লিটন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সংগীত প্রশিক্ষক স্বরজিৎ মণ্ডল, সংগীত প্রশিক্ষক সিরাজুল ইসলাম এবং আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব সুমন মজুমদার, যুগ্ম আহ্বায়ক দীপান্বিতা মিত্র ও গোধূলী সেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্যয়ী ঘোষ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মিলনায়তনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও দর্শন আজও বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host