1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই

প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টার মধ্যেই যশোরের নিখোঁজ সেই বৈশাখীকে উদ্ধার করল পুলিশ

  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।
যশোরে নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নজরে আসে। পরে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপারকে। অবশেষে পুলিশের সাইবার টিমের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই নিখোঁজ শিক্ষার্থী বৈশাখী রানীকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল সকালে বৈশাখী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস তার মেয়ে বৈশাখী রানীকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া এ বিষয়ে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার বৈশাখীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে একাধিকবার কল করে বৈশাখীকে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশনা দেন। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। একপর্যায়ে বৈশাখীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host