1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই

মণিরামপুরে দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকার ও অর্থ লুট

  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের মণিরামপুরে দম্পতিকে অচেতন করে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এর আগে তারা দুর্বৃত্তরা দীর্ঘ সময় ওই বাড়িতে অবস্থান করে খাওয়া দাওয়া করেন বলেও অভিযোগ। ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) ও তার স্ত্রী শিউলি বেগম (৪০) বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা ও ভুক্তভোগী আব্দুস সালামের ভাইঝি ইয়াসমিন আক্তার বলেন, আমার চাচা আব্দুস সালাম একটি কোম্পানির পরিবেশক। বিজয়রামপুর হাই স্কুলের পাশে তার দোতলা বাড়ি। দোতলার নির্মাণ কাজ চলমান। ব্যালকনি ও ঘরের পাশের গাছ বেয়ে স্বাভাবিকভাবে ঘরের ভেতরে ঢোকা যায়। বুধবার রাতে চাচা-চাচি বাড়িতে ছিলেন। তারা রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোতলা দিয়ে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাদের অজ্ঞান করে ফেলে। এরপর দুর্বৃত্তরা দোতলায় অবস্থান নিয়ে হাঁড়ির রান্না করা ভাত ঢেলে ওই পাত্রে ফ্রিজ থেকে ডিম নিয়ে সেদ্ধ করে খেয়েছে। ঘরের বাক্স থেকে বালিশ ও কম্বল বের করে দোতলায় বিশ্রাম করেছে। ওই সময় তারা বিস্কুট বের করে খেয়েছে। পানের ডালা বের করে পানও খেয়েছে। তারপর বাড়ির সব তছনছ করে চাচির ও তার ছেলে বউয়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংক কেটে নগদ টাকা লুট করেছে। সকালে আমার ছোট ভাই গিয়ে চাচা-চাচিকে ডাকাডাকি করলে তারা উঠে ঘরের বেহাল দেখতে পান। শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় সকালে চাচা-চাচিকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে চাচা আব্দুস সালামকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host