1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

১৮ বছর ছদ্মনামে আত্মগোপন, হয়েছেন দুইবারের জনপ্রতিনিধি, অতঃপর…

  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে দীর্ঘ ১৮ বছর ছদ্মনামে আত্মগোপনে ছিলেন চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ ওরফে কালাম আকন। শুধু আত্মগোপনই নয়, ছদ্মনাম ব্যবহার করে টানা ১০ বছর জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে র‌্যাবের যৌথ অভিযানে বরিশাল থেকে গ্রেফতার হয়েছেন এই পলাতক আসামি।

বুধবার (৬ মে) দুপুরে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল কালাম আজাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকার আফেজ উদ্দীন আকনের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ডিএমপি’র সবুজবাগ থানার ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আবুল কালাম আজাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময় তিনি আত্মগোপনে ছিলেন।

পরে তিনি নিজ এলাকা ছেড়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামে আশ্রয় নেন। সেখানে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করে “মো. কালাম আকন” নামে পরিচয় দিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘ ১৮ বছর তিনি ওই ছদ্মনামেই এলাকায় অবস্থান করেন।

জানা গেছে, শুধু নাম পরিবর্তন করেই থেমে থাকেননি তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন তিনি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (৭ মে) ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম র‌্যাব-৮ এর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিয়ে বরিশাল থেকে আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লার হোসেন জানান, র‌্যাব-৮ এর সঙ্গে সমন্বয় করে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। পরে গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host