1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

পৃথক ঘটনায় গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্চাবিল এলাকার একটি বসতবাড়ি থেকে গৃহবধূ মাহিনূর আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় মাহিনূর ও তার স্বামী আবুল কালামের মধ্যে ঝগড়ার একপর্যায়ে কোদাল নিয়ে ধস্তাধস্তির সময় মাথায় আঘাত লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আবুল কালামকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে জেলা শহরের খাগড়াছড়ি গেইট এলাকায় সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে ভাসমান অবস্থায় কৃষ্ণ দে নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষ্ণ খাগড়াছড়ি-রাঙ্গামাটি রুটে চলাচলকারী একটি বাসের কন্ডাক্টর ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host