1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বিস্ফোরক আমদানি, কঠোর নিরাপত্তায় সংরক্ষণ

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য এই বিস্ফোরক আনা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। বর্তমানে কাস্টমস কার্যক্রম শেষে বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এটি সংরক্ষণ করা হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, খনি প্রকল্পের কাজের জন্য প্রথম ধাপে ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরক কেনা হয়েছে। চালানের মধ্যে রয়েছে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ, ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড।

তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিশাল চালানটি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

বিস্ফোরক দ্রব্য হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে মালামালগুলো রাখা হয়েছে।

আগামী শুক্রবার (৮ মে) পুলিশি পাহারায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ম্যাগাজিনে পাঠানো হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, “বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটি নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। বন্দরের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশি পাহারায় নির্ধারিত সময়েই তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host