1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

১৫ বছরের মমতা অধ্যায়ের ইতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি।

এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

এর আগে পদত্যাগের দাবি উঠলেও তা প্রত্যাখ্যান করেন ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল, বিজেপি ভোট লুট করে এবং ‘অনৈতিক’ পন্থায় নির্বাচনে জয়লাভ করেছে। তবে রাজ্যপালের এই সিদ্ধান্তের পর তার শাসনের অবসান ঘটলো।

রাজ্যপালের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ফলে দীর্ঘ ১৫ বছরের অধ্যায়ের অবসান ঘটলো। ২০১১ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এরপর টানা তিনবার এ দায়িত্ব পালন করেছেন।

গত ৪ মে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০০ এর বেশি আসনে জয় পায় বিজেপি। এর ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পায় হিন্দুত্ববাদী দলটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host