1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান শুরু

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। সম্প্রতি যানজট নিয়ে সোমবার রাতে ‘রাতদিন নিউজ’-এ প্রতিবেদন প্রকাশের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বেড়েছে। বিশেষ করে নো-পার্কিং জোন ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি রাখার প্রবণতার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা যশোর সদর হাসপাতাল এলাকা, দড়াটানা এবং আশপাশের এলাকায় নো-পার্কিং জোনে গাড়ি রাখায় একাধিক চালককে শাস্তির মুখোমুখি হতে দেখা যায়। এর মধ্যে যশোরের কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করায় তাৎক্ষণিকভাবে ট্রাফিক আইনের আওতায় জরিমানার সম্মুখীন হন।

ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের যানজট কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নো-পার্কিং জোনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী বলেন, দড়াটানাসহ আশপাশের এলাকায় যানজট নিরসনে তারা অভিযান শুরু করেছেন। বিশেষ করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়টি তারা বিশেষভাবে নজরদারিতে রেখেছেন। সোমবার প্রাথমিকভাবে একটি মামলাও করা হয়েছে। পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। তাদের এই অভিযান নিয়মিত চলবে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যশোর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে সচেতনতার পাশাপাশি বিকল্প পার্কিং ব্যবস্থাও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host