1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে সন্ধ্যা রাতে অস্ত্রের মুখে যুবককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

যশোরে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বেনাপোল গয়রা গ্রামের রেজওয়ান কবির (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে রাত ৮টার দিকে রেজওয়ান কবির জেলখানা বেলতলা মোড় থেকে যশোর পলিটেকনিক রোড হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোপ জেলরোড কবরস্থান পাড়ার শাওন ইসলাম সবুজ, জেলরোড বউ বাজার এলাকার জীবন, কবরস্থান পাড়ার আবির, বউবাজারের রকি ও ঘোপ নওয়াপাড়া রোডের ইমরুলসহ আরও ৩-৪ জন তার পথরোধ করে।

পরবর্তীতে তারা জোরপূর্বক তাকে একটি অন্ধকার স্থানে নিয়ে যায় এবং গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করে। এক পর্যায়ে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে তার কাছ থেকে কার্ডের পিন নম্বর জেনে নিয়ে একটি বুথ থেকে চার দফায় মোট ৮০ হাজার টাকা উত্তোলন করে।

এছাড়া তার মানিব্যাগে থাকা সৌদি রিয়াল ও বাংলাদেশি প্রায় ২০ হাজার টাকাও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

ঘটনার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তিনি আহত অবস্থায় থানায় এসে অভিযোগ দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host