1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

মগবাজারে সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

রাজধানীর মগবাজার মোড় এলাকা থেকে এক সাংবাদিককে অপহরণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ মে) রাতে এমন ঘটনা ঘটেছে। আতাউর রহমান নামে ওই সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের জ্যেষ্ঠ প্রতিবেদক। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। তখন রাত ১০টা ১৫ মিনিট। সঙ্গে আমার সাবেক সহকর্মী মহির মারুফ ছিলেন। রাত ১০টা ১৫ মিনিটে রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিল। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি গাড়ি থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমি বাধা দেওয়ার পর আরও তিনজন নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমাকে গালি দেওয়ার অভিযোগ তুলে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেট গাড়ি সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে আসলে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় তাদেরকে গালি দেয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোক জড়ো হলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী সাংবাদিক ইতোমধ্যে হাতিরঝিল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host