1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক রাসেল হোসেন যশোর শহরের জেল রোড বেলতলার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শহরের নিউমার্কেট বেলতলা মোড় এলাকায় এসআই সামিউল ইসলাম জানতে পারেন, টিচার্স ট্রেনিং কলেজের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে এবং তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host