1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ বার পড়েছেন

রাঙ্গামাটিতে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

সোমবার (৪ মে) জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপি অফিসের সামনে এই ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি অফিসের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত। এর জেরে সোমবার দুপুরে ১২টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ  বিএনপি অফিসের সামনে ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নেন।

পরে দুপুর আড়াইটার দিকে জেলা ছাত্রদলের নব কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা গাড়িযোগে শোডাউন করার সময় দলীয় কার্যালয়ের সামনে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় সভাপতির পক্ষের কর্মী ও সমর্থকরা সরে পড়ে। তবে দুপুর ৩টার দিকে সভাপতি গ্রুপের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ দুপুর সাড়ে ৩টার দিক এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির দলীয় অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সংঘর্ষ এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

উল্লেখ্য, এর আগে দীর্ঘ আট বছর পর গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা  করা হয়। কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা করার পর কমিটিতে ঠাঁই না পাওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে রোববার সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় অফিসের সামনে  সড়কে অবস্থান নেন। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস শাকুর জাভেদকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোক্তার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে আবদুল আহাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সানি আহমেদ সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host