1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

খুলশী থেকে পাচারের জন্য রাখা তিনটি মহাবিপন্ন চশমাপরা হনুমান উদ্ধার

  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

চট্টগ্রামের বন বিভাগ উদ্ধার করেছে তিনটি মহাবিপন্ন প্রজাতির চশমাপরা হনুমান। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ডিভিশনের অভিযানে সেগুলো চট্টগ্রামের একটি বাসা থেকে জব্দ করা হয়।
রোববার রাতে খুলশি থানার হাই লেভেল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ লুতফর পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি বাসায় পাচারের উদ্দেশ্যে বন্যপ্রাণী রাখা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালাতে গেলে শুরুতে বাধার মুখে পড়তে হয়। পরে পুলিশের সহায়তায় বাসায় প্রবেশ করে তিনটি চশমাপরা হনুমান উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক হনুমান খাঁচায় ছিল এবং দুটি বাচ্চা প্লাস্টিকের ঝুড়িতে রাখা ছিল। বর্তমানে এগুলো হেফাজতে নিয়ে পরিচর্যা করা হচ্ছে এবং সবকটিই সুস্থ আছে।
অভিযান সূত্রে জানা যায়, বাসাটি বন্যপ্রাণী পাচারকারী জগলুর বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় তিনি বাসায় ছিলেন না। নারী কর্মকর্তা না থাকায় প্রাথমিকভাবে একজন নারীকে আটক করা সম্ভব হয়নি, পরে তিনি পালিয়ে যান।
হনুমান পাচারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
উদ্ধার হওয়া চশমাপরা হনুমান ইংরেজিতে Spectacled Langur নামে পরিচিত। এটি দেশের মহাবিপন্ন প্রজাতির একটি বন্যপ্রাণী। দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মিশ্র চিরসবুজ বনে এদের বসবাস।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী এ ধরনের বিপন্ন প্রাণী অবৈধভাবে হেফাজতে রাখা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host