1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

চট্টগ্রামে দ্বিতীয় দিনেও ৫ ব্যাংকে তালা দিল আমানতকারীরা

  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জমানো টাকা ফেরত ও ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে চট্টগ্রামে আজও ব্যাংকে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা।

সোমবার (৪ মে) সকালে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পাঁচটি শাখায় তালা ঝুলিয়ে দেন।

এর আগে গতকাল রবিবার সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের ব্যানারে কয়েক শ’ আমানতকারী বিক্ষোভ মিছিল নিয়ে খাতুনগঞ্জ এলাকায় ওই পাঁচটি ব্যাংকের পাঁচটি শাখাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সোমবার তাদের আন্দোলনের দ্বিতীয় দিন চলছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও আমানতের টাকা ফেরত পেতে নানা টালবাহানার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র অধীনে যাওয়ার পর তাদের সংকট আরো ঘনীভূত হয়েছে।

সরেজমিন দেখা যায়, সোমবার সকালে গ্রাহকরা আগ্রাবাদ বাদমতলী মোড়ে জমায়েত হন। তারপর রাস্তার ঠিক উল্টোপাশে অবস্থিত এক্সিম ব্যাংকের শেখ মুজিব রোড শাখায় তারা গিয়ে তালা ঝুলিয়ে দেন।
এরপর একে একে অন্যান্য ব্যাংকে যান।
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মো. আজম উদ্দীন কালের কণ্ঠকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও কোনো ফল মেলেনি। উল্টো আমাদের জমানো টাকার ওপর ‘হেয়ার কাট’ বা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটি আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে পালন করা হবে। আজ সন্ধ্যায় আগামী কালকের কর্মসূচি ঘোষণা করা হবে।
তারল্য সংকট এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়। তবে এই প্রক্রিয়ার পরও গ্রাহকদের সংকট না কাটায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ছড়িয়ে পড়ছে।

আন্দোলনকারীরা জানান, এটি সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত।
চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হয়েছে। লেনদেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host