1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

এবার ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি কনটেন্ট, যা শুরুতে নাটক হিসেবে নির্মিত হলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আর সেই সিনেমা ঘিরে এবার বিরোধে জড়িয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর এবং চিত্রনায়ক ওমর সানী।

প্রায় তিন বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া এই প্রজেক্টটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে মুক্তির ঘোষণা আসার পরই এর বিরোধিতা করেন ওমর সানী।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানীর প্রকাশিত এক ভিডিওতে একটি অডিও ক্লিপ শোনা যায়, যেখানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কিভাবে সিনেমা হয়ে গেল, বুঝতে পারছি না।”

এই ঘটনার জেরে বিষয়টির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ওমর সানী নির্মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

তবে এবার পাল্টা অভিযোগ তুলেছেন হাসান জাহাঙ্গীর।

গণমাধ্যমে তিনি বলেন, ‘মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই ছবির বিষয়ে কিছু করতে পারেন না।

মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ।’

তিনি আরো বলেন, ‘তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেব, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।

এদিকে হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলাও করবেন। 

তার কথায়, ‘তিনি আমাকে হুমকি দিচ্ছেন! সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করব।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host