1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, তারপর বাঙালি : প্রতিমন্ত্রী ইশরাক

  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, এরপর বাঙালি এটাই আমাদের প্রথম ও প্রধান পরিচয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার রামকৃষ্ণ মিশনের ১৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

দিবসটি উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনে পূজা ও প্রার্থনাসহ দিনব্যাপী নানা আয়োজন ছিলো।

এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্যে রামকৃষ্ণ মঠ, মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, মিশনের দীক্ষা হলো ঈশ্বর জ্ঞানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে দেবতাজ্ঞানে পূজা করা। মানবসেবাই আসল ধর্ম।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রামকৃষ্ণ মিশনের সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন অনু্‌ষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে সম্প্রতির মেলবন্ধন ঘটেছে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, এরপর বাঙালি এটাই প্রথম ও প্রধান পরিচয়। বাংলাদেশে সকলের সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, যদি কোনোভাবে হিন্দু ধর্মের বিশ্বাসের ওপর আঘাত আসে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং দেশের প্রচলিত আইনে অপরাধীদের বিচার করা হবে।

সুপ্রীম কোর্টের বিচারপতি শ্রীসৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রথম সচিব (রাজনৈতিক) ও পরিচালক, ইন্দিরা গান্ধী কালচারেল সেন্টারের প্রধান অ্যান মেরি জর্জ, বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্গের দীক্ষাগুরু মহারাজ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host