1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

নাটোরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে বাসায় ডাকাতি

  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে তার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

শনিবার ভোররাতে উপজেলা চত্বরের ভেতরে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে বলে জানান গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আমল।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, “ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজন বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশি অস্ত্র ছিল। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে বেঁধে ফেলে তারা।

“তারা আমার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, হাতের আংটি, রুপার নুপুর এবং ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় পাশের বাসার বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য তাদের দরজা বাইরে থেকে আটকে দেয় ডাকাতরা।”
পরে চিৎকার শুনে পাশের বাসার লোকজন এসে তাদের উদ্ধার করেন বলে জানান সিরাজুল ইসলাম।

ওসি মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়। এ সময় উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের পাশ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, “ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা মাঠে কাজ করছি। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host