1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন একাধিক সহযোগী সহ যশোর ঝিকরগাছা থেকে এই গ্রেফতার। ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে যশোরে একান্ত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে মামলা প্রক্টরের মুখে ভিন্ন বার্তা! ছাত্রলীগকে গোপনে পড়াশোনা চালানোর পরামর্শে সরগরম ক্যাম্পাস যশোরে মাদকের ব্যবসায় সাহায্য না করায় যুবককে কুপিয়ে জখম ২১ শিক্ষার্থীর মৃত্যু শোকের মাঝে ফুলমালা! বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতার যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মেধাবী চিকিৎসক ডা. অদিতি সাহা গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

চট্টগ্রামে 3 হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শনিবার (২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগের একটি দল নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আরিফুল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
আরিফুলের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে জুবাইরুল আলম মানিক বলেন, এক সময় তিনি দলীয় কার্যক্রমে যুক্ত থাকলেও পরবর্তীতে সক্রিয় ছিলেন না এবং বর্তমানে তার কোনো দলীয় পদ নেই।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন এবং দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host