1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় বিপুল ক্রিস্টাল মেথ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।
সাতক্ষীরা ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ক্রিস্টাল মেথ ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের দাম প্রায় ছয় কোটি টাকা বলে দাবি বিজিবির।

শুক্রবার ভোর থেকে দিনভর কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় নেশাজাতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শাদমান সাকিব জানিয়েছেন, কলারোয়ার কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে কেড়াগাছি ও গেড়াখালী থেকে তিন লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়। মাদরা বিওপির একটি দল উত্তর ভাদিয়ালী থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ আটক করে। অন্যদিকে, সদরের বৈকারী বিওপি কালিয়ানী পূর্বপাড়া থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ করে।

এছাড়া কালিয়ানী বিওপির অভিযানে নীলকুঠি এলাকা থেকে আরও আড়াই কোটি টাকা মূল্যের আইস উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ছয় কোটি টাকার মাদক ও বিভিন্ন পণ্য বিজিবি সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host