1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি ১৮ দিনে দ্বিতীয় দফা বাড়লো এলপি গ্যাসের দাম যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের, তোপের মুখে ইসরায়েল টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা অগ্নিসংযোগ, শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর অভিযোগ উঠেছে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী উপাসনা ঘোষ নিহত: চালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন। অক্ষয় তৃতীয়ার সম্পর্কে বিশেষ প্রতিবেদন ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী ভিক্ষুকের কাছে ওষুধের দাম কম রাখায় হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ।

ব্যর্থ জালিয়াতি চক্র, কোটি টাকার সরকারি জমি উদ্ধার

  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাভারের আমিনবাজার এলাকায় সরকারি জমি দখলের একটি সুপরিকল্পিত জালিয়াতি চক্রের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান উদ্ধারকৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা নিশ্চিত করেন। তার এই দৃঢ় পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উত্তর কাউন্দিয়া মৌজার এই জমি দখলের জন্য একটি সংঘবদ্ধ চক্র ২০২৪ সালে খতিয়ান সংশোধনের নামে ৩১৫/২৪ নম্বর একটি মিস মামলা দায়ের করে। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ৯৮৮ নম্বর খতিয়ান আদালতে উপস্থাপন করে। মূল খতিয়ানে ১৪৬ শতাংশ জমি থাকলেও জাল নথিতে তা বাড়িয়ে ২৪৬ শতাংশ দেখানো হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্তে নামেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে জালিয়াতির প্রমাণ মিললে দ্রুত ব্যবস্থা নিয়ে দখলচেষ্টা ব্যর্থ করা হয় এবং সরকারি জমি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে আমিনবাজার এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট ও কৃষিজমি হ্রাসের কারণে ভূমিদস্যুদের তৎপরতা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এ ধরনের কার্যকর পদক্ষেপ দখলবাজদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি জমি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকলে এ ধরনের জালিয়াতি ও দখলচেষ্টা রোধ করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host