1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার যশোরে বাসে তল্লাশি: ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪

রাজধানীর গির্জায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, লুটের অর্থ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ২১ বার পড়েছেন

রাজধানীর বারিধারায় ডি মাজেন্ড গির্জায় ডাকাতির ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুটের অর্থ, জিনিসপত্র ও পালানোর সময় ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) ও আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়।

ভাটারা থানা সূত্রে জানায়, গত মঙ্গলবার রাতে দুজন দুর্বৃত্ত বারিধারা ‘ডি মাজেন্ড গির্জায়’ প্রবেশ করে স্টাফদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে তারা ওই গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে আলমারি খুলে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্য প্রয়োজনীয় কাগজ পত্র লুট করে। পরে আরেক দুষ্কৃতিকারীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভাটারা থানায়
মামলা করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। তার কাছ থেকে এ ঘটনায় ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা ও লুট করা নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্য অনুযায়ী, একই দিন বিকালে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে গ্রেফতার করা হয় এবং এসময় তার কাছ থেকে লুট করা নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওইদিন দিবাগত রাতে মনির ও মিজানের দেয়া তথ্য মতে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন ওরফে হাবুকে রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা এলাকা থেকে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয় পত্রসহ লুটের আরো ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আবুল হোসেন রতন ওরফে হাবুর বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেতসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে, মোহাম্মদ নিজাম ওরফে মিজানের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতার মামলা এবং আক্তার হোসেন মনা ওরফে মনিরের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host