1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫ ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে ফেরত পাঠিয়ে ধর্মীয় সম্প্রীতিতে সিঙ্গাপুরের কঠোর বার্তা অনলাইনে প্রেম, বরিশালের তরুণীকে চীনা তরুণের বিয়ে—তদন্তে পুলিশ। অচিন পাখির দেশে ফরিদা পারভীন, রেখে গেলেন অমলিন সুর ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১ ‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা

সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি

  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া মহল্লায় উচ্ছেদের শঙ্কায় থাকা সংখ্যালঘু পরিবারগুলোর পরিস্থিতি পরিদর্শন করেছে বাংলাদেশ সনাতন মহাসংঘের একটি প্রতিনিধিদল। ধলেশ্বরী নদীর তীরবর্তী এই জনপদে বহু প্রজন্ম ধরে বসবাসরত হিন্দু পরিবারগুলোর বর্তমান অবস্থার খোঁজ নিতে তারা সরেজমিনে যান।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানতে পারে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, একের পর এক মামলা, হুমকি এবং দখলচেষ্টার কারণে এসব পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বাংলাদেশ সনাতন মহাসংঘ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তার দেশ। কোনো সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন বা আইনের অপব্যবহার করে উচ্ছেদের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সংগঠনটির পক্ষ থেকে ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমির বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, হয়রানিমূলক সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, জড়িত দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
প্রতিনিধিদল জানায়, ভুক্তভোগীদের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।
একইসঙ্গে, যারা নিরীহ পরিবারগুলোর ওপর হুমকি ও চাপ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
পানপাড়া মহল্লার বাসিন্দারা বর্তমানে নিরাপদ বসবাসের নিশ্চয়তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
মানবতা, ন্যায় ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছে সনাতন মহাসংঘ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host